মনোহরদীতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামত
২৫ জুন ২০২০, ০৩:৩৩ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদী মনোহরদী উপজেলার বড়চাপায় এলাকাবাসীর চাঁদার টাকায় রাস্তা মেরামত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার এবং মাটি ভরাট না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বাধ্য হয়ে এলাকাবাসী মিলে চাঁদা দিয়ে ও নিজশ্রমে রাস্তাটি মেরামত করেন বলে জানা যায়। গত সোমবার হতে কাজটি শুরু করে বুধবার (২৪ জুন) তিনদিনে মেরামত কাজ সমাপ্ত করেন।
এলাকাবাসী জানান, বড়চাপা ইউনিয়নের উরুলিয়া হতে শিমুলকান্দী গ্রামের রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। তিনটি গ্রামের প্রধান রাস্তা হলেও দীর্ঘদিন যাবত সংস্কার এবং মাটি ভরাট না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়। ফলে বর্ষাকালে এসব গর্তে বৃষ্টির পানি জমে প্রচুর কর্দমার সৃষ্টি হলে এলাকাবাসীর চলাচলে অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় সরকারের উদ্যোগে অনেক দিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এলাকাবাসী নিজেরাই চাঁদা উত্তোলন করে রাস্তা মেরামত কাজের উদ্যোগ নেন।
সংস্কার কাজের উদ্যোক্তা মো. সুমন মিয়া জানান, উরুলিয়া হতে শিমুলকান্দী গ্রামের প্রায় আধা কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন যাবত অবহেলিত অবস্থায় থাকার ফলে অনেক দিন ধরেই চলাচলের অযোগ্য। রাস্তাটি প্রায় ২০ বছর যাবত কোন সংস্কার হয়নি। মাঝেমধ্যে নিজ উদ্যোগে মজুর নিয়ে গর্তহলে তা ভরাট করে দিতেন। শেষ পর্যন্ত এলাকার যুবকদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন। রাস্তা মেরামতের জন্য স্থানীয় একটি ব্রিক ফিল্ডের মালিক যে ইট দরকার পড়েছে তা দিয়ে সহযোগীতা করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ