মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
২৬ জানুয়ারি ২০২০, ০২:১১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বাসের চাপায় রফিক মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা মুকুল মিয়া (৩২) গুরুতর আহত হয়। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে কোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রফিক মিয়া বড়চাপা ইউনিয়নের নোয়ানগর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত মুকুল মিয়া একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা এবং থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে রফিক মিয়া এবং মুকুল মিয়া মোটরসাইকেল যোগে মনোহরদী আসছিলেন। কোনাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাওর এক্সপ্রেস পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিক মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় মুকুল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা