মনোহরদীতে বাবলুর ৩৬তম শাহাদত বার্ষিকী পালন
০৯ মার্চ ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বাবলুর নিজ গ্রাম নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে তাঁর সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
সকালে নরসিংদী জেলা ও মনোহরদী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে হরিনারায়ণপুর ফাযিল মাদরাসা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুল হক বাবলুর ছোট ভাই ছানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য বিজি রশিদ নওশের, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, জেলা তাতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোতালিব হোসেন বরকতী। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে স্বৈরাচারী সরকারের দোসরদের হামলায় শাহাদাত বরণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা