মনোহরদীতে আবারও ম্যাস হিস্টোরিয়ায় অসুস্থ ৩০ ছাত্রী
০৫ মার্চ ২০২৩, ০৬:৩৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তিনদিনের ব্যবধানে আবারও ৩০ ছাত্রী শ্রেনীকক্ষে অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (৫ মার্চ) দুপুর ১২ টার পর এসেম্বলী ও জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) বিদ্যালয়টির আরও ৯ ছাত্রী অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। এ ঘটনায় তিনদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন জানান, সকালে জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে নবম শ্রেণির ছাত্রী জোনাকি ও তামান্না, অষ্টম শ্রেণির জ্যোতি, সপ্তম শ্রেণীর উর্মি এবং মাইশা আক্তার অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাদের প্রাথমিক সেবা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন এবং অসুস্থ ছাত্রীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, ‘খবর পেয়ে পাঁচজন চিকিৎসক ও নার্সসহ বিদ্যালয়ে উপস্থিত তাদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যাস হিস্টেরিয়া নামে একটি রোগ রয়েছে। মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হতে পারে। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘ছাত্রীদের শারীরিক দূর্বলতা এবং পুষ্টিহীনতার কারণে অসুস্থ হয়ে থাকতে পারে। বর্তমানে ছাত্রীদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের একে একে ৯ ছাত্রী অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা