মনোহরদীতে জাতীয় ভোটার দিবস পালন
০২ মার্চ ২০২৩, ০৭:২২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
মনোহরদী প্রতিনিধি:
'ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে' এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীর মনোহরদীতে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজ উদ্দিন ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, জনগণকে নিয়ম মেনে ভোটার হওয়া এবং যোগ্যজনকে ভোট দানে উৎসাহিত করতেই এই দিবস পালন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা