মনোহরদীতে পরিবেশ দূষণের দায়ে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
১১ জানুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে পরিবেশ দূষণের দায়ে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
জরিমানা করা ইটভাটা দুটি হলো- মনোহরদী উপজেলার কাচিকাটার গৌরিভাঙ্গায় অবস্থিত মেসার্স কাচিকাটা ব্রিকস ম্যানুফ্যাকচার ও বড়চাপার নামপাড়ার মেসার্স শামীম কনস্ট্রাকসন (মেসার্স একতা ব্রিকস)।
পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপ পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।
শেখ মোঃ নাজমুল হুদা জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার মনোহরদী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় পরিবেশ দূষন ও পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার কিলনসহ চিমনী ভেঙ্গে দেওযা হয়, এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা