মনোহরদীতে ২৯ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, তিন মাদক ব্যবসায়ী আটক
০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৫৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার বিকালে মনোহরদী থানাধীন একটি সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা থানার সি স্টোর ১০ নং হবীর বাড়ী চেচুয়ারমোড় এলাকার মোতালেব শেখ এর স্ত্রী মোছাঃ রোকেয়া (৫৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার পানিয়ারো এলাকার মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ কবির (৪০) ও নেত্রকোনা সদর থানার সতশ্রি এলাকার আব্দুস সালামের ছেলে শেখ শরিফুল ইসলাম ওরফে সালমান (২০)।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল পৌণে ৩টার দিকে মনোহরদীর আনোয়ার এন্ড ব্রার্দাস সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ব্যাকডালার ভিতর হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। এতে জড়িত থাকায় ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উল্লেখিত তিনজনের নিকট হতে ৪ টি মোবাইল এবং ০৬ টি সীমকার্ড জব্দ করা হয়।

আটককৃতরা চিহ্নিত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা