মনোহরদীতে ভুয়া চিকিৎসককে জরিমানা ও ক্ষতিপূরণ আদায়
১৫ নভেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ডাক্তার পদবী ব্যবহার করায় নারায়ণ চন্দ্র মোদক নামে এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভুল চিকিৎসা দেওয়ায় বাচ্চু মিয়া নামে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শাহনেওয়াজ।
ক্ষতিগ্রস্থ বাচ্চু মিয়া চালাকচর গ্রামের আবু সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন গাড়ী চালক।
কথিত চিকিৎসক মনোহরদী উপজেলার চালাকচর বাজারের নিউ অনন্যা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী। কোন সনদ না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে চালাকচর বাজারে ফি নিয়ে রোগী দেখে আসছেন।
ভূক্তভোগী বাচ্চু মিয়ার স্ত্রী সেলিনা বেগম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তারা এই অভিযান পরিচালনা করেন।
ক্ষতিগ্রস্থ বাচ্চু মিয়া জানান, চারমাস আগে তাঁর পায়ে চুলকানী দেখা দেয়। পরে ওষুধ আনতে চালাকচর বাজারের নিউ অনন্যা ফার্মেসীতে যান। সেখানে কথিত চিকিৎসক নারায়ণ চন্দ্র মোদকের পরামর্শে তার সহযোগী মাসুমকে দেখালে তিনি কিছু ওষুধ লিখে দেন। এতে প্রতিকার না পেয়ে এক সপ্তাহ পর পুণরায় সেখানে যান বাচ্চু মিয়া। কোন পরীক্ষা ছাড়াই নারায়ণ চন্দ্র মোদক তার নিজস্ব ব্যবস্থাপত্রে নতুন করে ইনজেকশনসহ কিছু ওষুধ লিখে দেন। সেগুলো প্রয়োগের পর তাঁর শরীরের অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে বাচ্চু মিয়ার শরীরের চামড়া পুড়তে থাকে। হাতের নখ, মাথার চুল ও পশম ঝড়তে থাকে। এরপর বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই মেডিক্যালের সহকারী অধ্যাপক এটিএম আসাদুজ্জামানের তত্বাবধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন বাচ্চু মিয়া অপচিকিৎসার শিকার হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা