মনোহরদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার
০৯ নভেম্বর ২০২২, ০৬:৪২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদীর মনোহরদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোঃ আল আমিন (২৫) গাজীপুরের কাপাসিয়া থানার মামুর উদ্দিন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মনোহরদী থানার হাতিরদিয়া বাজারে মোঃ জাকির হোসেনের মালিকানাধীন "ফ্যামিলি মার্চ" নামের একটি দোকানে গত ৬ নভেম্বর রাতে চুরি হয়। ওই দোকানে মোবাইল ব্যাংকিং, মোবাইলের ফ্লেক্সিলোড, স্ক্যাচ কার্ডসহ কনফেকশনারী ও স্ট্যাশনারী মাল ক্রয় বিক্রয় করা হয়। দোকান মালিকের ভাতিজা সাইফুল ও কর্মচারী রিফাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ৭ নভেম্বর সকালে দোকানের কর্মচারী রিফাত দোকানে এসে ভিতরে ঢুকে চুরির বিষয়টি টের পান। চোর চালের ঢেউ টিন কেটে দোকানে ঢুকে ৪০ হাজার টাকা মূল্যমানের মোবাইলের বিভিন্ন কোম্পানীর ক্যাচ কার্ড, ক্যাশ বাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা, সিগারেট, পারফিউম একটি ট্যাবসহ বিভিন্ন মাল চুরি হয়। এই ঘটনায় অভিযান করে জড়িত আল আমিনকে আটক করা হয়।
এসময় তার দখল থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৭ প্যাকেট সিগারেট, ১টি চোরাইকৃত মোবাইল সেট, ১টি ট্যাব, বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড, টিন কাটার কাচি, চুরি যাওয়া ২ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়। সে পলাশ থানার একটি মামলায় ৩ বছর সাজা খেটে ২০২১ সালে জেল থেকে বের হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা