মনোহরদীতে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৮ অক্টোবর ২০২২, ০৭:০৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
মোমেন খান:
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে মনোহরদীতে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলার নারান্দী এলাকার একটি রিসোর্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলার চারটি উপজেলার মনোহরদী, শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার ৩৫ জন সংবাদ কর্মীর অংশগ্রহণে প্রশিক্ষণের প্রথম দিন উদ্বোধন করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ।
উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন চ্যানেল আই এর চিফ নিউজ এডিটর (সিএনই) জাহিদ নেওয়াজ খান জুয়েল, তৃতীয় দিন প্রশিক্ষক ছিলেন দৈনিক মানবকন্ঠের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। প্রশিক্ষণের তৃতীয় দিন শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংবাদ কর্মীদের মাঝে সনদ প্রদান করা হয়।
দৈনিক কালের কন্ঠের মনোহরদী উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের মনোহরদী সংবাদদাতা নাজমুল সাখাওয়াত হোসেন, দৈনিক আমাদের সময় মনোহরদী প্রতিনিধি হারুন অর রশীদ, শিবপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোমেন খান, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা