মনোহরদীতে এটিএম বুথ ও সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ১১ জন আটক
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে সড়ক ও ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতির সময় ১১ জনকে আটক করেছে র্যাব ১১। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১ আদমজী নগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি মো: রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে রোববার দিবাগত রাতে মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মনোহরদীর জামালপুর এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮), ঢাকার কদমতলী এলাকার মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবুল (৩৫), মোঃ জব্বার ওরফে লিটন (৪৮), রাশেদুল ইসলাম (৩৬), খুলনার সেনের বাজার এলাকার মোঃ রবিউল ইসলাম (৪৭), বরগুনার খুচনি চুড়া এলাকার সজিব খান (৩০), কিশোরগঞ্জের কদমচাল এলাকার মোঃ জাকির (২৮), শ্রীমঙ্গলের মাইজদী এলাকার মোঃ হোসেন মিয়া (৫২), নোয়াখালীর মিয়াপুর এলাকার মোঃ জাকির হোসেন (৩২), লক্ষ্মীপুরের সাকচর এলাকার মোঃ রিপন (২৭) ও মুন্সিগঞ্জের গোয়াবাড়ী এলাকার মোঃ সবুজ (৩৮)।
র্যাব জানায়, মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতির গোপন তথ্য পেয়ে রোববার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দখল থেকে ৫৪ টি ককটেল, ০৪ টি রামদা, ০১ টি চাইনিজ কুড়াল, ০৩ টি চাপাতি, ০১টি খেলনা পিস্তল এবং ১টি হায়েস মাইক্রোবাস জব্দ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।

আটক মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে কিশোরগঞ্জ, মনোহরদী ও বেলাব থানায় ০৪টি ও মোঃ আনোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর আড়াইহাজার থানায় ২টি মামলা, রাশেদুল ইসলাম এর বিরুদ্ধে ০১টি মামলা রয়েছে।
এএসপি মো: রিজওয়ান সাঈদ জিকু জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। ডাকাত চক্রটি এর আগেও ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী গাড়ীসমূহ এবং আশে-পাশের বিভিন্ন বাসা ও দোকানে ডাকাতি করেছে। রোববার রাতে তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মনোহরদী থানার বিভিন্ন নির্জন স্থানে গাড়ি ও একই এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ডাকাতি করা। তাদের ডাকাতি কাজের ধরন ছিল ব্যবহৃত মাইক্রোবাস দ্বারা ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করা। পরে দেশীয় ধারালো অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তল প্রদর্শন করে যাত্রীসাধারণদের ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি শেষে মাইক্রোবাসযোগে দ্রুত পালিয়ে যাওয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ