মনোহরদীতে তিন ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী
১৫ জুন ২০২২, ০৮:১৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় তিনটি ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২৯টি কেন্দ্রে কোন বিশৃংখল পরিবেশ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়।
ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে ৫১৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান দুলাল (আনারস), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ (নৌকা) পেয়েছেন ৩৪১১ ভোট।
খিদিরপুর ইউনিয়নে কাউসার রশিদ বিপ্লব (অটোরিকশা) ২৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২৩৪৫ ভোট।
চরমান্দালিয়া ইউনিয়নে ৩০৮১ বিজয়ী হয়েছেন (আনারস) প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির (নৌকা) পেয়েছেন ২৫০০ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা