মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে হামলা, ভাংচুর
০৭ জুন ২০২২, ০৭:৫৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের (আনারস) উঠান বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ৫ নং ওয়ার্ডের মুজিবুর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় জামিলসহ কয়েকজন সমর্থক ও নেতাকর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে তিনটি মোটরসাইকেল এবং ২৫ টি চেয়ার। হামলার বিচার চেয়ে পুলিশ সুপারেরর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান জামিল।
লিখিত অভিযোগে তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে মুজিবুর শেখের বাড়ীতে পূর্ব নির্ধারিত উঠান বৈঠক চলছিল। এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন, তার মেয়ে উম্মে হানি লাবনী এবং ছেলে আব্দুর রব সজিব নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে গালাগাল শুরু করে এবং বৈঠক বন্ধ করার হুমকী দেয়। এসময় তাদেরকে গালাগাল না করার অনুরোধ করলে তারা লাঠিসোটা দিয়ে আমাকেসহ কয়েকজন কর্মী-সমর্থকদের বেদম মারপিট করে। তাছাড়া আমাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং ২৫-৩০টি প্লাষ্টিকের চেয়ার ভেঙ্গে ফেলে। পরে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন জানান, ‘আমার কোন লোক সেখানে উপস্থিত ছিল না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু চেয়ার ভাঙা দেখতে পেয়েছি। চেয়ারম্যানের লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা