মনোহরদীতে ইউপি নির্বাচন: প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
৩০ মে ২০২২, ০৮:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা করা হয়।
"ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষ্যে উপজেলার খিদিরপুর, চর মান্দালিয়া ও কৃষ্ণপুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভার অায়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকা এবং নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী ১৫ জুন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান ও সকল অংশীজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে সকল প্রার্থী নির্বাচনী নিয়মাবলী অনুসরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শপথ গ্রহণের মাধ্যমে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা