মনোহরদীতে কালো বাজারে চাল বিক্রির প্রতিবাদে মানববন্ধন
২০ এপ্রিল ২০২২, ০৯:৪৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খিদিরপুর বাজারে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কাউছার রশিদ বিপ্লব, শাহাদত হোসেন বাবুল, বজলুর রহমান, অধ্যক্ষ বাকিউল ইসলাম, আবুল বাশার, আনোয়ারুজ্জামান মুকুল, আব্দুর রউফ সজিব প্রমুখ।
জানা যায়, ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির খিদিরপুর ইউনিয়নের ডিলার মতিউর রহমান মতিন খাদ্য গোদাম থেকে ৪৬০ বস্তা চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে দুবাই পালিয়ে যান। গত ৪ এপ্রিল তিনি এসব চাল উত্তোলন করেন। নির্ধারিত দিনে উপকারভোগীরা চাল নিতে আসলে এ ঘটনা প্রকাশ পায়।
পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ডিলারের স্ত্রী ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য তাসলিমা রহমান সখি এক চাতাল মিল থেকে চাল কিনে কিছু সংখ্যক উপকারভোগীর মাঝে চাল বিতরণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির ডিলার মতিউর রহমানের এই ব্যবসার পার্টনার ছিলেন খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের খালাতো ভাই নাজমুল ইসলাম এবং একান্ত সাহচর্য স্বপন মিয়া। ছয়মাস আগে ডিলার মতিন নাজমুলের কাছে তার ব্যবসার অংশিদারিত্ব বিক্রি করে দেন। তবে নাজমুল ও স্বপন এই দায় এড়িয়ে চলতে চাইছেন। ঘটনার এতদিন পরও প্রশাসনিকভাবে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা