মনোহরদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
১৮ এপ্রিল ২০২২, ০৩:০২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে খেলা করার সময় দোকান ঘরে ডেকে নিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে আবু হানিফা (৪০) নামে এক ব্যক্তি। গত রবিবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত হানিফা শুকুন্দী ইউনিয়নের টেকিরপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে। সে বাড়ির পাশে একটি খাবারের দোকান চালাতো।
সোমবার ভুক্তভোগীর ২২ ধারা জবানবন্দির জন্য নরসিংদী বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মনোহরদী থানা পুলিশ।
ভুক্তভোগীর মা জানান, রবিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আবু হানিফা ওই শিশুকে তার দোকান ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশু কান্নাকাটি করে ছুটে এসে তার মাকে জানায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা