গোতাশিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান আবুল বরকত
০৭ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হয়েছেন আবুল বরকত রবিন। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, তফসীল ঘোষণার পর গোতাশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত রবিন এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. শাহাবুদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গত ২৯ নভেম্বর যাচাই বাছাই শেষে আয়করের তথ্য গোপন করায় নৌকা প্রতীকের অ্যাডভোকেট মতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নরসিংদী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল আবেদন করেন মতিউর রহমান। রবিবার বিকেলে আপিল শুনানী শেষে পুনরায় তা না মঞ্জুর করা হয়। এদিকে সোমবার ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহাবুদ্দিন তাঁর মনোনয়ন প্রত্যাহার করায় আবুল বরকত রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমানের বক্তব্য নিতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আনোয়ার জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী মো. আবুল বরকতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
তফসীল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা