মনোহরদীতে ট্রাক চাপায় ৩ সিএনজি যাত্রী নিহত
০৬ মার্চ ২০২১, ০৮:০১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী পৌর এলাকার কোনাপাড়া নামক স্থানে যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩০)। তিনি মনোহরদী বাসষ্ট্যান্ডে মাছের ব্যবসা করতেন। অপরজন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০) এবং নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার আলেয়া বেগম (৬০)। এ ঘটনায় আলামীন (৪০), শহিদুল ইসলাম (৫০) নামে অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি ভর্তি একটি ড্রামট্রাক মনোহরদী থেকে বেপরোয়া গতিতে চালাকচরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যায় এবং অপর চার যাত্রী গুরুতর আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎস্যক আছিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে আলেয়া বেগমের মৃত্যু হয়। আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি সনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার