রাত পোহালেই মনোহরদীসহ ৬০ পৌরসভায় ভোট
১৫ জানুয়ারি ২০২১, ০৯:১৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই দ্বিতীয় ধাপে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর মনোহরদীসহ দেশের ৬০ পৌরসভায় নির্বাচনী লড়াই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে নরসিংদীর মনোহরদী পৌরসভার সব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দেবেন এই পৌরসভার ভোটাররা। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।
দ্বিতীয় শ্রেণির মনোহরদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুর রশিদ সুজন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) আবদুল মান্নান।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা