মনোহরদীতে বেপরোয়া গাড়ি চালানোয় জরিমানা আদায়
২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:২৪ এএম
মুহা. ইসমাইল খান:
নরসিংদীর মনোহরদীতে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এ জরিমানা আদায় করেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, মাটি পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকের চালকরা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এসব চালকদের অধিকাংশই অদক্ষ এবং তাদের ড্রাইভিং লাইসেন্স নেই। সেজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় চার ড্রাম ট্রাক মালিককে পরিবহণ আইনে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী বিচারক ইকবাল হাসান বলেন, রাস্তায় যত্রতন্ত্র ও বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় সকল প্রকার বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে। মাটি পরিবহন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। বালু পরিবহনের সময় রাস্তার পাশে জনমানুষের যেন সমস্যা না হয় সেজন্য কাগজ দিয়ে মাটি ঢেকে নিতে হবে। জনজীবন বিপর্যস্ত না করে রাতের বেলায় রাস্তায় মানুষের চলাচল কমে গেলে মাটি পরিবহন করতে হবে। তাছাড়া নদী খননের মাটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাতিত বাণিজ্যিক কাজে ব্যবহার করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা