মনোহরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
২০ ডিসেম্বর ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমার শেষ দিনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়ন জমা নেয়া হয়।
এতে মেয়র পদে মোট ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন ও বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ জানুয়ারী ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা