মনোহরদীতে সড়কে বাঁশ ফেলে প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা
১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সড়কে বাঁশ ফেলে প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার হিতাশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে তানভীর ভূঞা নামে প্রাইভেটকারের এক যাত্রী আহত হয়েছেন এবং গাড়ি ভাংচুর করা হয়েছে। আহত তানভীর হাতিরদিয়া গ্রামের আতিকুর রহমান ভূঞা ছেলে।
ওই প্রাইভেটকারে থাকা অপর যাত্রী শাহনুর তৌহিদ জানান, সোমবার রাতে ঢাকা থেকে প্রাইভেটকারযোগে মনোহরদীস্থ বাড়ীতে ফিরছিলাম। প্রায় দুইটার দিকে উল্লেখিত স্থানের সড়কে অনেকগুলো বাঁশ ফেলে রাখা হয়। বাঁশ সরানোর জন্য আমার ফুফাতো ভাই তানভীর ভূঞা গাড়ি থেকে নামলে চারপাশ থেকে টর্চলাইট ধরে ডাকাতরা। এসময় ৫/৬জন ডাকাত ধারালো অস্ত্র দিয়ে তানভীরকে এলোপাতারী আঘাত করতে থাকে। এমতাবস্থায় কোনরকম তাকে তুলে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাই। সেখানে আহত তানভীরকে চিকিৎসা দেওয়া হয়। তবে ডাকাতরা আমাদের কাছ থেকে কিছু নিতে পারেনি।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। তাৎক্ষণিক টহল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা