মনোহরদীতে মেয়র পদে মনোনয়ন ফরম কিনলেন সুজন
০৮ ডিসেম্বর ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো. কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু প্রমুখ। এ ছাড়াও উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সমর্থনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
গত ২ ডিসেম্বর পৌরসভা আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্তে আমিনুর রশিদ সুজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
পৌরবাসীর সমর্থন চেয়ে আমিনুর রশিদ সুজন বলেন, গত পাঁচ বছরে মনোহরদী পৌরসভার ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, সুখে-দুঃখে যেভাবে আপনাদের পাশে ছিলাম সেভাবে যেন থাকতে পারি। কিছু কাজ বাকি আছে সেগুলো যেন শেষ করতে পারি।
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারী। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ডিসেম্ব এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা