দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন শেখ হাসিনা : শিল্পমন্ত্রী
২৮ নভেম্বর ২০২০, ০৯:১৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাজনীতি করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে বলেই দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার দেশের মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ও সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার প্রমুখ।
সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তামান্না আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রুবি বেগম। এর আগে শিল্পমন্ত্রী মনোহরদীর শুকুন্দিতে ৪০ জন গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা