মনোহরদীতে দুই সপ্তাহ ধরে ব্যবসায়ী নিখোঁজ
১৬ নভেম্বর ২০২০, ০৩:১৩ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পার হলেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সূধন চন্দ্র সাহার (৬১)। তাকে না পেয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
সূধন সাহা মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের বজেন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি গাংকুলকান্দী ভূঁইয়া বাজারের মুদি ব্যবসায়ী।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মনোহরদী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
সূধন সাহার ছোট ভাই শ্যামল সাহা জানান, গত ১ নভেম্বর সকালে নরসিংদীতে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ী থেকে বের হন তিনি। দুপুরে তার ছেলের মোবাইলে ফোন করে জানান তিনি নারায়ণগঞ্জ বারদী মন্দিরে যাবেন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখনো তার কোন খোঁজ মেলেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার