মাধবদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ
১৪ অক্টোবর ২০২০, ০৪:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে এক মানসিক ভারসাম্যহীন নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিতা ওই নারীর ভাবী বাদী হয়ে মাধবদী থানায় অভিযুক্ত ধর্ষক সোলায়মানকে (৩৫) আসামী করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ধর্ষক সোলায়মান মাধবদী থানার কবিরাজপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও ওই গ্রামের একটি গরুর খামারের কর্মচারী।
পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক ইউসুফ আহম্মেদ জানান, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে খামারের কর্মচারী সোলায়মান। এসময় নির্যাতিতা ওই নারীকে খুঁজতে তার ভাবী গরুর ঘরে গেলে নির্যাতিতা ওই নারীকে ফেলে অভিযুক্ত সোলায়মান পালিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ নির্যাতিতা ওই নারীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা