মাধবদীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
১১ আগস্ট ২০২০, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে নেশার টাকা চেয়ে না পাওয়ায় সোহান খন্দকার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মাধবদী থানার বালুসাইর গ্রামে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে। সোহান খন্দকার ওই গ্রামের মৃত আব্দুল মোমেন খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, সোমবার নেশা করার জন্য পরিবারের লোকজনদের নিকট টাকা চায় সোহান। কেউ টাকা না দেওয়ায় নেশা করতে না পেরে নিজ হাতের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে সে। আজ সকাল পর্যন্ত সে নেশা করতে না পেরে রশিতে ঝুলে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার উপ পরিদশর্ক সুবল চন্দ্র জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, যেহেতু ছেলেটি নেশা করতো তাই নেশা করার টাকা না পেয়ে নিজেই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ