মাধবদীতে পুলিশের জনসচেতনতামূলক উঠান বৈঠক
০৯ আগস্ট ২০২০, ১১:৩১ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগান কে সামনে রেখে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবদী থানার (ওসি তদন্ত) তানভীর আহমেদ, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, ইউপি সদস্য আজিজুর রহমান মাসুম।
মাধবদী থানার ৪ নং বিট ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) সাহিদুল ইসলাম এর আয়োজনে এতে উপস্থিত ছিলেন, মাধবদী থানার পরিদর্শক (অপারেশন) মো. তানভীর আহমেদ, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, মহিষাশুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল আলী স্বপন, সাফি উদ্দিন, আব্দুল জাব্বার, সাহেদ, অলিউল্লাহ, ওসমান গনি, আহম্মদ দেওয়ান, সংরক্ষিত সদস্য সালমা বেগম, হনুফা বেগম, আঞ্জুমান আরা বেগম।
এসময় ওসি সৈয়দুজ্জামান বলেন, পুলিশ জনগণের প্রয়োজনে কাজ করছে, জনগণের বিপদে আপদে, ঝগড়া অথবা এই শহরে অনেক ঝামেলা সৃষ্টি হয়, এসব নালিশ নিয়ে আর পুলিশ এর কাছে যেতে হবে না, থানার ওসিসহ পুলিশ আপনার কাছে যাবে। মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা