মাধবদীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ৫ হাজার পিস ইয়াবাসহ রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাধবদী থানার ভগিরথপুর এলাকার আতাউর রহমানের বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরাতন পল্লানপাড় গ্রামের জাফর উল্লাহ ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার উপ পরিদর্শক দিদার হোসেন, এনায়েত কবির মামুন সঙ্গীয় ফোর্স ভগিরথপুর এলাকার আতাউর রহমানের বাড়ির পাশে একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় সেখান থেকে কয়েকজন পালিয়ে গেলেও রুবেলকে আটক করে তার নিকট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সে টেকনাফ থেকে মাধবদী এলাকায় মাদক চালানে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার