মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে র্যাব- ১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে র্যাব- ১১ নরসিংদী ও র্যাব- ১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা বেগম (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র্যাব-১১ নরসিংদী ও র্যাব-১২ কুষ্টিয়ার দুটি দল যৌথ অভিযান চালায়। এসময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও ঠিক কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি র্যাব।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে রাতে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা