নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
২৪ জানুয়ারি ২০২৫, ১১:২২ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫" এর ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন মাঠে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭-২০২৪ এবং ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৭ বছরের বালকদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং সুস্থ জাতি গঠনে তারুণ্যের ভূমিকা তুলে ধরার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় SIXER ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় বালকদের ৭টি ও বালিকাদের ৭টি এবং ক্রিকেট প্রতিযোগিতায় বালকদের ৮টি দল অংশগ্রহণ করে। অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল টুর্নামেন্টে নরসিংদী পৌরসভা চ্যাম্পিয়ন এবং মনোহরদী উপজেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবল টুর্নামেন্টে নরসিংদী পৌরসভা চ্যাম্পিয়ন এবং নরসিংদী সদর উপজেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
SIXER ক্রিকেট টুর্নামেন্টে পদ্মা দল চ্যাম্পিয়ন এবং কর্ণফুলী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি SIXER ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন এবং ১৬ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ