আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
১২ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? আওয়ামীলীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না, তা ইতিহাসই বলে। নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনদিন মাফিয়া ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে না পারে। দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুণরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান তিনি।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম.এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোহনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা