শেখেরচরে দুই বস্ত্রকারখানাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে দুটি বস্ত্র কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মাধবদী থানার শেখেরচরের কুড়েরপাড় এলাকার কারখানা দুটিতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) না থাকা ও পরিবেশ দূষণের দায়ে এই জরিমানা করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিনাত ফৌজিয়া ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো-অর্ক টেক্সটাইল ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে মাধবদী থানার শেখেরচর এলাকায় বস্ত্রকারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় অর্ক টেক্সটাইলে ইটিপি না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ইটিপি সচল না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নিয়মিত পরিবেশ দূষণে জড়িত থাকার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমান আদালত। শতভাগ ইটিপি চালু রেখে কারখানা পরিচালনার শর্ত দেয়া হয়েছে এই প্রতিষ্ঠান দুটিকে।
পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিনাত ফৌজিয়া। অভিযান পরিচালনার সময় পরিবেশ অদিপ্তরের সহকারী পরিচালক সফিকুল ইসলামসহ পরিবেশ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ