আমদিয়ায় বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
০৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীর আমদিয়ায় বসতঘর থেকে সাবিনা আক্তার (৩২) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিহত সাবিনা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকার নুরুজ্জামান মৃধার মেয়ে এবং আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের মুসলিম এর ছেলে মাজহারুল হক হিমেল এর স্ত্রী।
নিহতের শাশুড়ী ও স্থানীয়রা জানান, সাবিনার স্বামী সিএনজিচালক মাজহারুল হক হিমেল ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখেন। এসময় সাবিনাকে ডেকে সাড়া না পাওয়ায় জানালা খুলে সাবিনাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বামী হিমেল গলায় ফাঁস দেওয়া ওড়না জানালা দিয়ে কেটে দিলে সাবিনার নিথরদেহ মাটিতে পড়ে যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে মাধবদী থানা পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিনার বোন আকলিমা জানান, সাবিনাকে রেখে তার স্বামী হিমেল আরো একটি বিয়ে করেন। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে সাংসারিক অভাব অনটনে সাবিনা প্রবাসে চলে যান। দুই বছর পর দুর্ঘটনায় পড়ে দেশে ফিরেন। দেশে ফিরে স্বামী হিমেলকে সিএনজিচালিত অটোরিকশা কিনে দেন সাবিনা। কিন্তু স্বামী হিমেলের দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ রাখা এবং সিএনজি বিক্রি করে দেওয়ায় কলহ শুরু হয়।
আকলিমা আরো জানান, সাবিনা তাকে ফোনে জানায় স্বামী হিমেল সাবিনাকে মারধর করছে সে আর বাঁচতে চায় না।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ