মাধবদীতে ৮শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ
২৭ ডিসেম্বর ২০২২, ০৬:১২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ৮ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট জাকির হোসাইন। এসময় জেলা পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ৬ বছর ধরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের রামচন্দ্রদী এলাকার ৪টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। একাধিকবার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কিছুদিন পর পুনরায় এসব অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়। প্রভাবশালীরা সংযোগ প্রতি এককালীন ৫ থেকে ১০ হাজার টাকা নেয়া ছাড়াও প্রতিমাসে ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করে আসছিল। খবর পেয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিমিটেড, নরসিংদীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে প্রতিমাসে অন্তত ৩০ লাখ টাকার গ্যাস সাশ্রয় হওয়াসহ এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাসের চাপ পাবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, দেশের জাতীয় সম্পদ গ্যাস অবৈধভাবে ব্যবহারের ফলে আবাসিক ও বাণিজ্যিক এর বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ ঠিকমত পাচ্ছিলেন না। সেজন্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পুনরায় যাতে কেউ অবৈধভাবে সংযোগ নিতে না পারে সেবিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা