মাধবদীতে প্রতিবেশীর হামলায় একজন নিহতের অভিযোগ
২৫ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় মনির হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির সীমানায় একটি পিলার স্থাপনের পর যাতায়াতে সমস্যা হচ্ছিল। এ নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল মনিরের। এ নিয়ে প্রতিবেশী মৃত সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সাথে তর্কবিতর্ক হয় মনিরের। তর্কবিতকর্কের এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের লোকজন তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে মনির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপাশা মাসুক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকীবুজ্জামান জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ কোন অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা