মাধবদীতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী থানার আমদিয়ায় সিফাত হোসেন (১৮) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশে একটি গাছ থেকে ওই ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত হোসেন ভূইয়ম গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের মামী শাহনাজ বেগম জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হয়। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির অদূরের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পাওয়া যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন। পরে মাধবদী থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত সিফাত হোসেন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তার সাথে কারও কোনো বিরোধ ছিলো না এবং সে আত্মহত্যা করতে পারে এমন কোন কারণও নেই।
নিহতের মামা আক্তার হোসেন জানান, সিফাত তিন মাস হয় পাকিজা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এটি হত্যা না-কি আত্মহত্যা সেটিও সুস্পষ্ট নয়।
মাধবদী থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা