মাধবদীর জিতরামপুরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত
০৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আহতরা হলেন জিতরামপুর গ্রামের করুণা বেগম (৫০), গোলজার (৫৫), শাহাবুদ্দিন (৩৫), সিরাজুল (২৪), সাদ্দাম (২২), জুলহাস মিয়া (৫৫), হযরত আলী (৫৫), মিছির আলি (৪০), শাহান শাহ (৪৪) ও রাসেল মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল গ্রুপ ও রমজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রোববার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৫ জন টেঁটাবিদ্ধসহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১২ জনকে আটক ও ১০টি টেঁটা জব্দ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা