মাধবদীতে তুচ্ছ ঘটনার জেরে কিশোর হত্যা: ৪ জন গ্রেপ্তার
১৪ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকায় অবস্থিত তার কর্মস্থল থেকে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে থুতু ফেলে। সেই থুতু ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়লে এটা নিয়ে তর্ক বাধে। এরই ধারাবাহিতাকায় ১২ নভেম্বর সন্ধ্যায় আবারও তর্ক ও ঝগড়া হয়।
এসময় ইয়াসিন ও তার ৪ সহযোগী মোবারক হোসেন শাহীনকে রড, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যায় শাহীন।
এই ঘটনায় নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে রোববার দিবাগত রাতে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে আরাফাত, অলিউল্লাহ, রাহাত এবং মো. অলি নামে চারজনকে গ্রেপ্তার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে জামায়াতের সভায় হামলার প্রতিবাদে ৫ দলের প্রার্থীর যৌথ প্রতিবাদ
- শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
- রায়পুরায় জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- পলাশে গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার
- শিবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫ শতাধিক হাফেজ নিয়ে দোয়া
- ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রুল কবির খোকন
- রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদী প্রেসক্লাবের নতুন সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি