মাধবদীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ
১৩ নভেম্বর ২০২২, ০৭:০১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে তুচ্ছ বিষয়ের জেরে মোবারক হোসেন ওরফে শাহ আলম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যেদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে এবার মাধবদীর এসপি ইনস্টিটিউশনের ছাত্র হিসেবে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দুই জেলা নরসিংদী ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী।
নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মোবারক হোসেন ওরফে শাহ আলম বাড়ি থেকে বেরিয়ে আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোবারক থুতু ফেললে তা ইয়াসিন নামের এক কিশোরের পায়ের সামনে গিয়ে পড়ে। এতে ইয়াসিন ও মোবারক উত্তেজিত হয়ে উঠলে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এই ঘটনার পর মোবারক সেখান থেকে চলে যায়।
এর জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইয়াসিনসহ কিশোর গ্যাংয়ের ১০/১২ জন সদস্য ওই চায়ের দোকানের সামনে উৎ পেতে থাকে। সে সময় দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় মোবারকের এর সঙ্গে তাদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা চাপাতি, ছুরি ও দা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মোবারক। পরে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায় অভিযুক্তরা। সেখানে অবস্থানরত শত শত লোকের চোখের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা ওই সময় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে রাত ১০টার দিকে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগে তাঁর চিকিৎসা শুরু হয়। রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত কিশোরের চাচাত ভাই সেলিম হোসেন জানান, ইয়াসিনসহ যারা আমার ভাইকে এতো লোকের সামনে কুপিয়ে হত্যা করেছে, তারা প্রত্যেকেই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সবার বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে। পায়ের সামনে থুতু পড়ার মত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যারা তাকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগটি যাচাই বাছাই শেষে মামলাও প্রক্রিয়াধীন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করেছে। মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা