মেহেরপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বালু ব্যবসায়ী নিহত
১৯ মে ২০২২, ১১:৪২ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেয়ায় নয়ন মিয়া (৩২) নামে এক ইটবালু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহত নয়ন মিয়া একই গ্রামের মানিক মিয়ার ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই হেলাল মিয়া ও পুলিশ জানায়, বেশকিছু দিন ধরে ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় ৪/৫ জন সন্ত্রাসী দোকানের সামনে দাড়ানো অবস্থায় নয়নের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে মাহফুজ নামে একজনকে আটক করেছে। তবে চাঁদা দাবি না কী ভিন্ন কোন ঘটনার কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা