মাধবদীতে ঈদুল ফিতরের নামাজের সময় ঝড়ে একজন নিহত
০৩ মে ২০২২, ০৯:০৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ঈদুল ফিতরের নামাজের সময় ঝড়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার শীলমান্দী ইউনিয়নের গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।
৬০ বছর বয়সী নিহত জালাল উদ্দিন সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বানিয়াদি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। এছাড়া বানিয়াদি গ্রামের মৃত ডা. তমিজউদ্দিনের ছেলে ডা. আলাল, সামসু মিয়ার ছেলে গোলজার মিয়া, মাহফুজ আহমেদ ও তার বাবা আব্দুল লতিফসহ ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমপ্লেক্সে ঈদের নামাজের দোয়ার সময় প্রচণ্ড ঝড়-বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে ঈদগাহ মাঠের ত্রিপল ছিঁড়ে বাঁশগুলো ভেঙে মুসল্লিদের ওপর পড়ে। এ সময় একটি গাছও উপড়ে যায়। এতে অনেকে আহত হন। বানিয়াদি গ্রামের একজন মারা যান। ঈদগাহের পাশের একটি প্রাচীরের ইট ও ত্রিপলের বাঁশ এসে জালাল উদ্দিনের ওপর পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় মুসল্লিরা জালাল উদ্দিনকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি হাসপাতালে নিয়ে যান। এসময় অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে নিয়ে ঢাকার দিকে রওনা হন। বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যালে মারা যান জালাল উদ্দিন। দুপুরের পর জালাল উদ্দিনের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার এনামুল হক শাহীন জানান, বিকেলে নিহত জালাল উদ্দিনের জানাজা শেষে গনেরগাঁও গোরস্তানে দাফন করা হয়। জালালের পরিবারে তার স্ত্রীসহ দুই ছেলে ও চার মেয়ে রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা