মাধবদীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার মাধবদী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাধবদী বাজারে দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এরমধ্যে মেসার্স নয়ন বেকারিকে ছাপা সংবাদপত্র ব্যবহার করে কেক উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা করে কেক ধ্বংস করা হয়। নিউ পপুলার ফার্মেসিকে মেয়াদ বিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জরিমানা করে ঔষধ ধ্বংস করা হয়। ইকবাল হোটেলকে রাস্তার উপরে খোলা অবস্থায় খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া বিসমিল্লাহ্ জুসবারকে নকল চেরি ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ২ হাজার টাকা জরিমানা করে নকল চেরি (রং দেয়া করমচা) ধ্বংস করে সংশ্লিষ্ট বিক্রেতাকে সতর্ক করা হয়।
এসময় ছাপাসংবাদপত্র ব্যবহার করে প্রস্তুত কেক, নকল চেরি ও মেয়াদবিহীন ঔষধ ধ্বংস করা হয়।
মাধবদী থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মনির হোসেন এই অভিযানে সহায়তা প্রদান করেন। মাধবদী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন, বাটখারা পরীক্ষা, খাদ্যদ্রব্যের নিরাপদতা ও পণ্যের গুণগত মান নিশ্চিতে করনীয় সম্পর্কে ব্যবসায়ীবৃন্দকে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর