মাধবদীতে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, অবাঞ্চিত ঘোষণা
১৪ অক্টোবর ২০২১, ০৮:৩৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ মাধবদী বাজার সোনার বাংলা মার্কেট থেকে ঝাড়ু হাতে মিছিলটি শুরু হয়।
মিছিলটি স্কুল সুপার মার্কেট, মাধবদী পৌরসভা, বড় মসজিদ রোড হয়ে চালপট্টি গলিতে গিয়ে শেষ হয়। মিছিল থেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এসময় মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন। তাই তাকে আমরা নরসিংদী থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
তবে ঝাড়ু মিছিলে মাধবদীর পরিচিত কোনো বিএনপি নেতাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। মিছিলে অংশগ্রহণ করা এক যুবদল কর্মী বলেন, যেখানে নরসিংদী জেলা যুবদল আগেই কমিটি মাধবদী থানা যুবদলের কমিটি অনুমোদন দিয়েছে, সেখানে কেন্দ্র থেকে গতকাল বুধবার আবার কিভাবে আরেকটি নতুন কমিটি ঘোষণা দিতে পারে?
এই বিষয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে ফোন দেয়া হলে রিসিভ না করায় তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা