চরদিঘলদী ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে সভা
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকারকে অপসারণের দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চরদিঘলদী বাজারে স্থানীয় লোকজন এই সভা করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান আবু মনসুর সরকার সন্ত্রাসীদের গডফাদার, জুয়াড়ি, অস্ত্র ও টেঁটাযুদ্ধবাজ। তার কারণে চরাঞ্চলের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তার ছেলেও একজন সন্ত্রাসী। এলাকাবাসী ভবিষ্যতে আর এমন সন্ত্রাসী চেয়ারম্যান দেখতে চান না। বিভিন্ন অপকর্মের মদদদাতা চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকারের বিচার ও অপসারণ দাবি করা হয় ওই সভায়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছাফির উদ্দিন প্রধান। এসময় বক্তব্য রাখেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহীন, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন সরকার, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আঃ জলিল মিয়া, চরদিঘলদী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর প্রধান, চরদীঘলদি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফকরুজ্জামান সরকার প্রমুখ।
প্রতিবাদ সভায় উত্থাপিত অভিযোগ সম্পর্কে ফোন করে জানতে চাইলে চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকার বলেন, এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভূয়া। আমি কোনো ঝগড়া ও সন্ত্রাসী কমর্কান্ডের মধ্যে ছিলাম না।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা