মাধবদীতে খাদে পড়ার ৫ ঘন্টা পর বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীর কান্দাইলে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ার প্রায় ৫ ঘন্টা পর বাসের এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাস যাত্রীর নাম শাহিনুর বেগম (৪০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীরচর এলাকার নবী হোসেনের স্ত্রী। ঘটনার দিন তিনি নারায়ণগঞ্জে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মনোহরদী পরিবহন নামের একটি বাস আনুমানিক আট থেকে দশজন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এরপর ভেতরে থাকা যাত্রীরা একে একে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে ওই খাদে পড়া বাস থেকে কোন মরদেহ পায়নি পুলিশ। বাসটির উদ্ধার কাজ শুরুর পর রাত সাড়ে আটটার দিকে বাসটি তোলার পর নীচ থেকে ওই নারীর মরদেহ পাওয়া যায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নূর হায়দার তালুকদার বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই রাত ১২টার দিকে এই ঘটনায় অজ্ঞাতনামা বাস চালককে আসামী করে মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা