বেলাবতে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৭ জুন ২০২০, ০৯:১৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলার নিলক্ষিয়া গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নিলক্ষিয়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে মো: ছাদেক মিয়া (৫১) ও মরিচাকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩৫)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় নিলক্ষিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল হতে এক কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত ছাদেকের বিরুদ্ধে ইতোপূর্বে ১৩টি মাদক মামলা ও রবিউলের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি