বেলাব’র বারৈচায় করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু
০৯ জুন ২০২০, ০৬:২৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে ফজলুল হক (৬০) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা পূর্ব পাঁড়া গ্রামের মৃত শমসের আলী বেপারীর ছেলে ও বারৈচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী। সোমবার (০৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। পলাশ উপজেলার হালিমা সাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহিম মিয়া ওই ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ফজলুল হকের গোসল, জানাযা ও কাফন সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
এসময় চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানা গেছে, নিহত ফজলুল হক ও তার ছেলে মোস্তুফা (২৮) ভাতিজা রাজিব (৩০) করোনা উপসর্গ দেখা দিলে গত ১ জুন তারা নমুনা প্রদান করে। পরে সোমবার (০৮ জুন) রাতে প্রাপ্ত ফলাফলে তাদের নমুনার রেজাল্ট পজিটিভ আসলে রাতেই ফজলুল হকের মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনায় ফজলুল হকের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত বেলাব উপজেলায় ২৯৪ জনের নমুনা সংগ্রহ করে ৫২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩ জন, হাসপাতালে ভর্তি আছেন ১ জন ও সুস্থ্য হয়েছেন ২৬ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, দাফন কাফনের জন্য বেলাবতে টীম আছে। তাদের সহযোগীতায় পলাশের টীম দাফন কাফন করেছে। করোনায় মৃত ব্যক্তির বাড়ি সহ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি