বেলাবতে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান

২১ মে ২০২০, ০৯:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম


বেলাবতে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ঈদ উপলক্ষে ব্যক্তি উদ্যোগে দেড়শত হতদরিদ্র ব্যক্তির মাঝে পাঁচশত টাকা করে প্রদান করা হয়েছে। বেলাব-পোড়াদিয়া সড়কের সিএনজি পরিচালনা কমিটির সভাপতি মোঃ রবিউল আউয়াল জীবন এ অর্থ বিতরণ করেন।


বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বেলাব বাজারের রবিউল আউয়াল জীবনের বাড়িতে বেলাব ও আশেপাশের এলাকার হতদরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে ৫শ টাকা করে প্রদান করা হয়।
এসময় স্থানীয় সাংবাদিক, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এর আগেও তিনি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বেলাব পোড়াদিয়া সিএনজি ষ্টেশনের শতাধিক সিএনজি চালকের মাঝে ৫শ টাকা করে নগদ অর্থ প্রদান করেন।



এই বিভাগের আরও