বেলাবতে দুঃস্থ ইমাম-মুয়াজ্জিনদের সরকারী অর্থ সহায়তা প্রদান
১৭ মে ২০২০, ০৬:৪১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম
বেলাব প্রতিনিধি:
বেলাবতে ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গরীব, দুঃস্থ, ঈমাম-মুয়াজ্জিনদের মাঝে সরকারী যাকাত ফান্ডের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৭ মে) সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উক্ত অর্থ সহায়তা প্রদান করে বেলাব উপজেলা প্রশাসন।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন। প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন।
এ সময় উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নকৃত ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন অসহায় দুঃস্থ ইমাম-মুয়াজ্জিনদের মাঝে তিন হাজার টাকা করে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জাহাঙ্গীর, সররাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন সহ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা